ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৩২৪৩২৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা  রয়েছে। 

তিনি আজ মঙ্গলবার  বলেন, শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন একটি সুপারিশমালা প্রণয়ন করবে এবং তা সরকারের কাছে জমা দেয়া হবে।

শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশে শ্রমজীবী সংগঠনগুলির শ্রম সংস্কার কমিশন গঠনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার শ্রম খাতের সমস্যা নিরসনে ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগ গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

শ্রম বিষয়ক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শ্রম বিষয়ে কাজ করেছেন। 

তিনি  জানান, শ্রম খাতের উন্নয়নে সবার মতামত নিয়ে এ সপ্তাহের মধ্যেই যাতে কাজ শুরু করা যায় সে চেষ্টা করবেন। 

তিনি আরো বলেন, শ্রম ও  শিল্প  সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবেন। এ জন্য তিনি সকল মহলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat