ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২৪৩৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া এবং টপ-অর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে দীর্ঘদিন পর ফিরিয়ে এনে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন এম্বুলদেনিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে শুধুমাত্র টেস্টই খেলেন এম্বুলদেনিয়া। ১৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ এবং ম্যাচে একবার ১০ উইকেট নিয়েছেন তিনি। তার সর্বমোট শিকার ৭১ উইকেট। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন এম্বুলদেনিয়া। দুই ম্যাচের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো শ্রীলংকা। সিরিজে তিন ইনিংসে ২৩.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার।

গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ওশাদা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হয়েছিলো তার। ঐ সিরিজে চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩১ রান করেছিলেন। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১০৯১ রান করেছেন ওশাদা। 

ওশাদা ও এম্বুলদেনিয়ার মতো দলে ফিরেছেন পেসার কাসুন রাজিথা। গত মার্চে বাংলাদেশ সফরে সিলেটে শ্রীলংকার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৯ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি ছিলেন রাজিথা। 

রাজিথার সাথে পেস আক্রমনে আরও আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা। সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মিলান রাজাপাকসে। 
দলে জায়গা ধরে রেখেছেন গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অফ-স্পিনার নিশান পেইরিস। 

দল থেকে বাদ পড়েছেন অফ-স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এ বছর মাত্র ১টি টেস্ট খেলেছেন তিনি। গল’এ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন রমেশ। 

ব্যাটিং বিভাগে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা। 

আগামী ২৭ নভেম্বর থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শ্রীলংকা তৃতীয় ও দক্ষিণ আফ্রিকা পঞ্চমস্থানে আছে। 

শ্রীলংকা টেস্ট দল : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়াসুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বুলদেনিয়া, মিলান রাজাপাকসে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat