ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৩৪৩৪৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নগরীর আমবাগান এলাকাস্থ ‘শেখ রাসেল’ পার্কের নাম পরিবর্তন করে ‘শহিদ ওয়াসিম পার্ক’ করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এর নামকরণ করা হলো। 
চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আজ মঙ্গলবার সকালে পার্কটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন শেখ রাসেলের নামে নগরীর আমবাগান এলাকায় রেলওয়ের জায়গায় ২০১৯ সালে এ পার্কটি নির্মাণ করে। শুরুতে বিভিন্ন সুযোগ-সুবিধা সংযোজন করা হলেও সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ ও যথাযথ তদারকির অভাবে পার্কটি ক্রমশ সাধারণ মানুষের আকর্ষণ হারিয়ে ফেলে। ফলে প্রথম দিকে পার্কে দর্শনার্থীদের আনাগোনা থাকলেও এখন প্রায়ই জনমানবশূন্য থাকে এটি।
পরিদর্শনকালে মেয়র শাহাদাত পার্কের নতুন নামকরণের ঘোষণা দিয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম। তার নামে আজ থেকে এটার নাম ‘শহিদ ওয়াসিম পার্ক’। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন থেকে নিয়মিত পার্কটি পরিস্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে। সবাই এখানে আসতে পারবে, হাঁটতে-ঘুরতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat