ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৩৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে নিয়োগ দিয়েছেন।

হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক, এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন। হেগসেথের প্রশংসা করে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন,হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরো দুর্দান্ত হবেএবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

মাত্র ৪৪ বছর বয়সী হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক কর্মকর্তা ছিলেন। তিনি বলেছিলেন তাকে সেনাবাহিনী আর চায় না। টরমপন্থী হিসেবে বিবেচনা করার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন। হেগসেথ তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স:বিহাইন্ড দ্য

বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন,অনুভূতিটা পারস্পরিক ছিল-আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি।

চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেসব জেনারেলদের বরখাস্ত করবেন যারা জাতিগত এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী।

পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat