ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৪৩৪৪৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া রোববার বলেছে, তার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে আরও অগ্রসর হয়ে সেখানকার প্রধান শিল্প কেন্দ্রের মাত্র কয়েক কিলোমিটার উত্তরে একটি ফ্রন্টলাইন গ্রাম দখল করেছে। মস্কো থেকে এএফপি এখবর জানায়।

মস্কো কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে অবিচলিত জয়লাভ করেছে, অতিরিক্ত সৈন্যসংখা এবং বহিরাগত ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে তারা এই বাড়তি সুবিধা পাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক ব্রিফিংয়ে বলেছে, রাশিয়ান সেনা ইউনিট ‘ইজমাইলোভকার বসতি মুক্ত করেছে।’

সংঘাতের আগে ইজমাইলিভকার জনসংখ্যা ছিল মাত্র ২০০ জনের কম।

এটি কুরাখোভের মূল শিল্প কেন্দ্র থেকে আট কিলোমিটার (পাঁচ মাইল) উত্তরে এবং কুরাখিভকা থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত একটি ছোট শহর, মস্কো এই বিস্তৃত যুদ্ধক্ষেত্র ঘিরে রাখার চেষ্টা করছে।

সোমবার রাশিয়া দাবি করেছে যে তারা সীমান্তের কাছাকাছিসহ বেশ কয়েকটি অঞ্চলে একদিনে ১০৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিলে মস্কো ‘প্রতিক্রিয়া’ দেবে।

রোববার প্রচারিত মন্তব্যে পুতিন একটি রাষ্ট্রীয় টিভি প্রতিবেদককে বলেছেন, ‘এখনও বলা খুব তাড়াতাড়ি, তবে অবশ্যই আমাদের সামরিক বিভাগ এটি নিয়ে ভাবছে এবং বিভিন্ন প্রতিক্রিয়া দেবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য তার পশ্চিমা মিত্রদের অনুমতি চেয়ে আসছেন, যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপ মস্কোকে শান্তি খোঁজার জন্য ‘অনুপ্রাণিত করবে’।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন গত মাসে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু পরে পুতিন সতর্ক করায় মস্কোর সাথে ন্যাটোকে "যুদ্ধে" ফেলতে পারে এমন পদক্ষেপটি গ্রহন তারা বিলম্বিত করে।
পুতিন রোববার বলেন, তিনি আশা করেন পশ্চিমারা সেই সতর্কবার্তা শুনেছে।

রাশিয়ান নেতা বলেন, ‘তারা আমাকে এ সম্পর্কে কিছু জানায়নি, তবে আমি আশা করি তারা শুনেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat