ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৩২৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী বছরের ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

আজ বিকেল ৩টায় সিডব্লিউসিসিআই কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রাম গবেষণাগারের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) নাসিম ফারহানা শিরীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

নির্বাচনী তফসিলে বলা হয়, সদস্য ভোটারদের বকেয়া পরিশোধের শেষ তারিখ আগামী ৩ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, ভোটার আপত্তির শেষ তারিখ ৭ নভেম্বর, ভোটার আপত্তির শুনানি ও নিষ্পত্তি ১০ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রয় শুরু  ১৩ নভেম্বর, জমাদানের শেষ তারিখ ২০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ ২৬ নভেম্বর, বাতিল মনোনয়ন পত্রের বিপরীতে আবেদন ২৮ নভেম্বর, আবেদনের শুনানি ও নিষ্পত্তি ৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, প্রার্থী পরিচিতি সভা ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ ৪ জানুয়ারি, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র ক্রয় ও জমা প্রদান ৫ জানুয়ারি এবং প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন ও চূড়ান্ত ফলাফল ঘোষণা ৬ জানুয়ারি।

নির্বাচনী তফসিল ঘোষণা করার সময় সিডব্লিউসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট দিল আফরোজ, সহকারী নির্বাচন কমিশনার ও আপিল বোর্ডের সদস্যবৃন্দ, সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, পরিচালকমণ্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat