ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৩৪৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তখন তিনি টগবগে তরুণ, সবেমাত্র ‘দ্য গডফাদার’ মুক্তি পেয়েছে। পুরোপুরি তারকাখ্যাতি না পেলেও দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন। পানশালা থেকে বেরিয়ে বাড়ির পথ ভুলে গিয়েছিলেন হলিউড তারকা আল পাচিনো।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তায় রাস্তায় হন্যে হয়ে বাড়ির পথটা খুঁজছিলেন পাচিনো। সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক নারী। পাচিনোকে তার প্রাইভেট কারে ওঠার আমন্ত্রণ জানান তিনি। চালকের আসনে বসা সেই নারী বলেছিলেন, ‘তোমাকে বাসায় পৌঁছে দেব।’
কিছু না ভেবেই ঢুলুঢুলু চোখে গাড়িতে উঠে পড়েন পাচিনো। তবে তার জন্য কী অপেক্ষা করছে, তখনো বুঝে উঠতে পারেননি। ততক্ষেণ নেশার ঘোর খানিকটা কেটে গেছে। গাড়িটা খানিকটা এগিয়ে চোখ কচলাতে কচলাতে আল পাচিনো আবিষ্কার করলেন, গাড়িটা তার বাসার দিকে নয়, অন্য দিকে যাচ্ছে।
আল পাচিনো জানতে চাইলেন, ‘তুমি কোথায় যাচ্ছো?’ সেই নারী গলা উঁচিয়ে বলছেন, ‘আমি তোমাকে অপহরণ করছি।’ পাচিনো ভেবেছিলেন, সেই নারী মশকরা করছেন। ১৫ অক্টোবর প্রকাশিত আত্মজীবনী ‘সনি বয়’-এ ঘটনাটি লিখেছেন ৮৪ বছর বয়সী আল পাচিনো।
আল পাচিনো লিখেছেন, একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে গাড়ির দরজা খুলে লাফ দেন। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে লাফ দেওয়ার পর সেই নারীর মন গলে। তাকে তার বাসায় পৌঁছে দিতে সম্মত হন।
‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩), ‘সেন্ট অব আ ওম্যান’ (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। এর মধ্যে ‘সেন্ট অব আ ওম্যান’-এ অভিনয়ের জন্য অস্কার পুরস্কার জিতে নিয়েছেন এই হলিউড তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat