ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুজবল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার মৃত ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং তাদের মেয়ে শাহিনা আক্তার (২৪)। দগ্ধ ওয়াছিরের ছেলে মুন্না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাতে বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। সোয়া দুইটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান শাহিনা। দগ্ধ হন মা-ছেলে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, দগ্ধ দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসাপাতালে নেয়া হলে সকাল সাড়ে নয়টার দিকে মারা যান রোকেয়া বেগম। দগ্ধ মুন্নাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat