ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-১০-১৩
  • ৪৩৪৫৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সর্বজনীন দুর্গাপূজায় মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজায় সাধারণ দর্শনার্থী থেকে তারকা সবারই আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম দেখা যায়নি। আর ষষ্ঠী থেকে নবমী প্রতিদিনই যেন রণং দেহি মূর্তিতে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। পান থেকে চুন খসলেই রাগতে দেখা গেছে এ নায়িকাকে। দশমীর দিনেও তিনি ঘটালেন আরেক কাণ্ড। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দশমীতে দেবী বরণের সময় প্যান্ডেলের সিঁড়ি দিয়ে নামার সময়, কাজল দুর্ঘটনাক্রমে তার ফোনটি ফেলে দেন। এদিকে এ দৃশ্য দেখে হাসি চাপিয়ে রাখতে পারেনিনি অনেকে। 
মুম্বাইয়ের এক ফটোসাংবাদিক ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করলে সেটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অস্থায়ী সিঁড়ি দিয়ে নামতে গিয়েই বেসামাল কাজল। তাকে কোনওরকমে সামলে নিলেন তার বোন অভিনেত্রী তনিশা।
কিন্তু ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে। আসলে সিঁড়ি থেকে নামার সময় তিনি ফোনটি ব্যবহার করছিলেন। সেই কারণেই সিঁড়িতে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। ফোন ফেলার পর হতভম্ব কাজল, তাকে শান্ত করেন বোন। 
এদিন পুরোদস্তুর বাঙালি সাজে সেজেছেন কাজল। লাল পাড় সাদা গরদের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। পাশে তানিশা ছিলেন গোপালি রঙা সিল্কের শাড়িতে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat