ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ২৩৪৪৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো’র (ডিআরসি) পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে বৃহস্পতিবার এক ফেরি ডুবে অন্তত ৮৭ জনের প্রাণহানি হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা ফেরিটি উত্তরের কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে এসে ডুবে যায়। গোমা থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
কিনশাসায় কেন্দ্রীয় সরকারকে পাঠানো এক খবরে বলা হয়, প্রাদেশিক সরকার ৭৮ জন এখনও নিখোঁজ থাকার কথা জানিয়েছে। উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র সিনহুয়াকে জানায়, নৌকাটি যাত্রীবোঝাই ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
কিতুকু বন্দরের কর্মীরা জানান, বন্দর  থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রবল ঢেউ প্রতিরোধ করতে ব্যর্থ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat