ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ৪৩৪৫৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমাঞ্চলে বুধবার একটি  বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর প্রাণহানি ঘটেছে।
নয়াদিল্লি থেকে একজন দমকল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের দক্ষিণপূর্বাঞ্চলীয় পুনের উপকণ্ঠে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির বিস্ফোরণ ঘটে।
প্রধান দমকল কর্মকর্তা দেবেন্দ্র পতফোডে সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট ও একজন প্রকৌশলী মারা গেছেন। আমরা ঘটনাস্থলে  পৌঁছে হেলিকপ্টারটি বিধ্বস্ত অবস্থায় পাই। এর বিভিন্ন অংশ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা হেলিকপ্টার থেকে তিনজন হতাহতকে বের করতে সক্ষম হয়েছি। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিরোধী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির ভাড়া করা হেলিকপ্টারটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সময় এলাকায় ঘন কুয়াশা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat