ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৫
  • ২৩৪৩৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তেহরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরাইল অব্যাহত হামলার প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের নতুন প্রেসিডেন্টকে লেবাননে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তার প্রভাব কাজে লাগানোর আহবান জানিয়েছেন। 
লেবাননে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ম্যাক্রোঁ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। 
আজ জাতিসংঘ থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
এলিসি প্রাসাদের এক বিবৃতিতে হিজবুল্লাহকে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে, ম্যাক্রোঁ বলেছেন ‘উত্তেজনা কমাতে এবং অস্থিতিশীলতা নিরসনে তেহরানের প্রভাব কাজে লাগানো দেশটির দায়িত্ব।’
ইসরাইলের সঙ্গে ইরান সমর্থিত লেবাননের হুতি বিদ্রোহী এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ম্যাক্রোঁ ইতোমধ্যে পেজেশকিয়ানের সাথে দু’বার টেলিফোনে কথা বলেছেন।
গত ৭ আগস্ট পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তেহরান সফরকালে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ ইসরাইলি অভিযানে মারা যাওয়ার অভিযোগের পর ম্যাক্রোঁ ইরানের প্রেসিডেন্টকে প্রতিশোধ এড়াতে এবং সামরিক শক্তি বৃদ্ধি রোধে কাজ করার আহ্বান জানান।
পেজেশকিয়ান সোমবার বলেছেন, পশ্চিমা শক্তিগুলো গাজায় যুদ্ধবিরতির অগ্রগতির কথা বলার পর ইরান প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল। তিনি উল্লেখ করেছেন, ইসরাইল সংঘাতের পথকে বেছে নিতে চায়। 
তেহরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগের পর ম্যাক্রোঁ পেজেশকিয়ানকে চাপ দেন। এই অভিযোগের কারণে ইউরোপীয় শক্তিগুলো ইরানের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এলিসি প্রাসাদ বলেছে, ম্যাক্রোঁ ‘ইরানি প্রেসিডেন্টকে ইউক্রেনে রুশ আগ্রাসনের যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থন অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।’
পেজেশকিয়ান সাংবাদিকদের সাথে বৈঠকে রাশিয়াকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার দেশ তাদের প্রতিবেশীর বিরুদ্ধে মস্কোর ‘আগ্রাসন’-এর বিরোধিতা করে।
পেজেশকিয়ান নিজেকে মধ্যপন্থী হিসেবে তুলে ধরেছেন। ম্যাক্রোঁ ইরানে বন্দী তিন ফরাসি নাগরিকের মুক্তির ও আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat