ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৩৫৪৬৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ  জেলার মিনি কক্সবাজার বলে খ্যাত হাঁসাইগাড়ী বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিকেলে দেখা যায় হাজারো মানুষের ভীড়। সব বয়সের নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী, শিশু, বৃদ্ধ সব পেশার মানুষের উপস্থিতিতে হাঁসাইগাড়ী বিলের পাশের রাস্তাটি হয়ে উঠে মুখরিত।
ইতিমধ্যে এই বিলের অবারিত রুপালী জলের ধারা বিনোদন প্রিয় মানুষের কাছে আকর্ষণীয় স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। নওগাঁ ছাড়াও আশে-পাশের রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে-দলে দর্শনার্থীরা এখানে আসেন। 
জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে এই বিলের অবস্থান। হাঁসাইগাড়ী বিলকে দুইভাগ করে নির্মিত হয়েছে নওগাঁ জেলা সদর থেকে হাঁসাইগাড়ী ইউনিয়নের কাটখইড় পর্যন্ত পাকা সড়ক। এই সড়ক নির্মাণের পর থেকেই হাঁসাইগাড়ী বিলের অবারিত সৌন্দর্য মানুষের দৃষ্টিগোচর হয়। 
জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এই বিলের অবস্থান। শহরের গোস্তহাটির মোড় থেকে বিভিন্ন যানবাহনে করে বিলে যাওয়া যায়। 
পুরো বর্ষা মৌসুমে প্রতি বিকেল দর্শনার্থীদের ভীড়ে মুখরিত থাকে এই সড়কটি। এখানে এসে শুধু দাঁড়িয়ে রুপালী জলের অবারিত সৌন্দর্য উপভোগ করাই নয়, ব্যবস্থা রয়েছে নৌ-ভ্রমণেরও। চুক্তিভিত্তিক নৌকায় চড়ে বিলে ঘুরে বেড়ানো ভ্রমণ পিপাসুদের বাড়তি আনন্দ যুক্ত হয়। এলাকার শতাধিক মানুষ নৌকা বেয়ে প্রতিদিন ভালো আয় করে থাকেন। তারা প্রতি ঘন্টা নৌকার ভাড়া নিয়ে থাকেন ৩০০ থেকে ৪০০ টাকা। 
বিক্রি হয় পদ্মফুল, পদ্মখোঁচা। এভাবে অনেক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 
দুপুরের পর বিভিন্ন দিক থেকে ভ্রমণ পিপাসুদের গন্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠে হাঁসাইগাড়ী বিল। বিকেল হতে না হতেই বিল পাড়ের এই রাস্তাটি হয়ে উঠে লোকে লোকারণ্য। পুরো বর্ষা জুড়ে চোখে পড়ে এমন দৃশ্য। 
বর্ষা শেষে এখানকার চিত্র পুরোটাই পাল্টে যায়। বোরো ধানের আবাদে সবুজ হয়ে উঠে। সেই সবুজ ক্রমেই সোনালী ধানের ক্ষেতে রূপান্তরিত হয়। হেমন্তের সেই আরেক সৌন্দর্য। 
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ জানান, হাঁসাইগাড়ী বিলের অবারিত সৌন্দর্য খুবই আকর্ষণীয়। এখানে দর্শনার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে আরও কিভাবে পর্যটকদের আকৃষ্ট করা যায় সে ব্যাপারে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat