ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৪৩৪৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে রূপালী পর্দায় একে একে কেটে গেছে তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পাশাপাশি কখনো তিনি সুবিধাবাদী ছিলেন না বলে দাবি করেছেন। সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।’
সাম্প্রতিক ঘটনার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি কোন কিছুর সাথে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। যে সত্য তার পক্ষে থাকাটা জরুরি এবং আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।’ 
পূজা জানান, ভালো জায়গা থেকে কখনো সুবিধা গ্রহণ করেননি বা কেউ ক্যারিয়ারে পিছিয়ে থাকলে তার ক্ষতি করে খারাপ মন্তব্য করেননি।
শেষে তিনি বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোন পরিকল্পনা নেয় কিছু কাজের কথা চলছে সেই কাজ গুলো নিয়ে এগুচ্ছি।
উল্লেখ্য, ‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat