ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ২৩৪৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক ড. মহ. শের আলী আজ প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবন অনুসরণ করে জীবনের সকল পর্যায়ে তার প্রতিফলন ঘটানোর পাশাপাশি জীবন আচরণে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।
আজ বিকালে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সচিব  মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, কাউন্সিলরবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
প্রিয় নবী (সা.) জীবনাদর্শ ধারণ করে শতভাগ ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানিয়ে ড. মহ. শের আলী বলেন, আমাদেরকে প্রিয় নবীর জীবনের প্রতিটি কর্মকান্ড তথা তাঁর জীবনী অনুসরণ করে ব্যক্তি জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহপাক এই পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে প্রেরণ করে তাঁর ওপর পবিত্র কোরআন শরিফ নাজিল করেন। পবিত্র কোরআন শরিফে পৃথিবীর সকল স্বত্ত্বার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ১২ই রবিউল আউয়াল নবী কারিম (সা.)-এর জন্ম গ্রহণ, নবুয়াত লাভ, মক্কা থেকে মদিনায় হিজরত ও তাঁর ইন্তেকাল সোমবারে তাই আমাদের প্রিয় নবী কারিম (সা.)-এর উম্মত হিসেবে সোমবার আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন,‘ মহানবী (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি আমাদের জন্য যে পথ প্রদর্শন করেছেন, তা আমাদের জন্য সর্বোত্তম। তাঁর দেখানো ইসলামের পথেই যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন  সেই তৌফিক সবাইকে  দেন এই কামনা করি।’
এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat