ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৪৩৪৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিডিয়া ট্রাম্পের সন্দেহভাজন হত্যা প্রচেষ্টাকারীর নাম প্রকাশ করেছে। তার নাম রায়ান ওয়েসলি রাউথ নাম। রাউথ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের উদ্যেগকে সমর্থন করার জন্য কিয়েভ সফরে গিয়েছিলেন। এএফপি তখন তার সাক্ষাৎকার নিয়েছিল। মার্কিন মিডিয়া তাকে ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যা প্রচেষ্টাকারী হিসেবে চিহ্নিত করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মিডিয়া জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা ‘এক বন্দুকধারীর ওপর গুলি চালানোর’ পর রাউথ (৫৮)-কে ট্রাম্পের ফ্লোরিডা গলফ কোর্সের সীমানার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার  করে।
সন্দেহভাজন রাউথ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিল। গোয়েন্দা সংস্থার ট্র্যাক করার আগেই সেখান থেকে বেরিয়ে এসে একটি কালো রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।
সিএনএন এবং সিবিএস জানিয়েছে, রাউথ হাওয়াইয়ে সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবসা করতেন। তার রয়েছে কয়েক দশকের গ্রেপ্তারের রেকর্ড এবং রাউথ কখনো কখনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সমালোচনা করাসহ নিয়মিতভাবে রাজনীতি এবং বর্তমান ইভেন্টগুলো পোস্ট করতেন
এদিকে হোয়াইট হাউস রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিরাপদে থাকার খবরে ‘স্বস্তি’ প্রকাশ করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক গল্ফ মাঠের নিরাপত্তার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। ট্রাম্প নিরাপদে আছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat