ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৩৪৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের (২০২৫) মার্চ মাস নাগাদ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে বিভিন্ন খাতে সহায়তা হিসেবে বাংলাদেশ মোট ৯০ কোটি বা ৯০০মিলিয়ন মার্কিন ডলার পাবে। 
এরমধ্যে চলতি বছরের ডিসেম্বর মাসে বাজেট সহায়তার অংশ হিসেবে এডিবি’র কাছ থেকে পাওয়া যাবে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার।
আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে এডিবি’র একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে আসলে তাৎক্ষণিক এক বৈঠকে প্রতিনিধি দলের নেতা ও এডিবি’র সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিনটিং সহায়তা হিসেবে এ অর্থ প্রদানের আশ্বাস দেন।  
এই বৈঠকে প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন,‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। আজকের বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। এডিবি তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প পরিকল্পনা নিয়েও এ বৈঠকে আলোচনা হয়।’
তিনি জানান, এছাড়া ব্যাংকিং ও অন্যান্য খাতের সংস্কারের জন্য অর্থ সহায়তা নিয়ে এতে আলোচনা হয়েছে। ব্যাংক খাতের সংস্কারের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি  মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে। তবে এডিবি এই খাতে আগামী বছরের মার্চের মধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে। এছাড়া, জ্বালানি খাতের উন্নয়নে আরো এক বিলিয়ন বা ১শ’ কোটি মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে, বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের উর্দ্ধতন একজন কর্মকর্তা জানান, বাজেট সহায়তা হিসেবে এডিবি’র পক্ষ থেকে বাংলাদেশকে যে ৪০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা, তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে। 
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্ধতন কর্মকর্তারা এ বেঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat