ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ২৩৪৩৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ ‘ধর্ম যার যার, উৎসব সবার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিমল বণিকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আহাদ, দেবব্রত দাস, সুখেন্দু সেন, এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, এডভোকেট গৌরাঙ্গ পদ দাস প্রমুখ-সহ জেলার ১২টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সুধীজন ও আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat