ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৪৩৫৩৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
তিনি আজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি জানান। 
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
জয়নুল আবদিন ফারুক এ সময় উল্লেখ করেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা কারণে আসামি হতে পারে এবং বেগম খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে তাহলে ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।’
তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার সময় মতোই নির্বাচন দেবে, সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে ক্ষমতায় এলে কোনো ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধান অনুযায়ী কাজ করবে।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কাজী রফিক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, ড্যাবের উত্তরা শাখার সহ-সভাপতি প্রফেসর ডা. জাহানারা লাইজু, চট্টগ্রাম ইউনিভার্সিটি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম প্রমূখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat