ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৩৩৩৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স হেলেন লাফাব আজ সোমবার দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর বিক্রমের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। 
সাক্ষাতকালে তারা দুর্যোগ সংশ্লিষ্ট বিষয়াবলী ও বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে আলোচনা করেন। 
সাক্ষাতকালে মার্কিন দূতাবাসের রোহিঙ্গা বিষয়ক সিনিয়র হিউম্যানিটারিয়ান এডভাইজার মিস লিনসে হার্নিস এবং রিফুউজি কো-অর্ডিনেটর মি. থমাস ব্রাউনস উপস্থিত ছিলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবরা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বন্যায় ত্রাণ কার্যক্রম সমন্বয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ইউএস এইড এর অর্থায়নে প্রকল্প ‘সৌহার্দ্য’ ও ‘নবযাত্রা’ নিয়ে আলোচন করা হয়। 
এ সময় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের কর্মসংস্থান, শিক্ষা, তৃতীয় দেশে পুনর্বাসন, জটিল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 
মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্স মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের রেজিস্ট্রেশন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat