ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৬
  • ৬৫৪৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার সাবাহ রাজ্যের গভর্নর ড. হাজি জুহার বিন দাতুক হাজি মহিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়, গভর্নর বাংলাদেশের হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের হাইকমিশনার ও গভর্নর উভয়েই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন এবং পারস্পরিক লাভজনক বিষয়ে সম্পৃক্ততার ক্ষেত্রে গভর্নরের কার্যালয় এবং হাই কমিশনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী ও প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন।
বাংলাদেশের হাইকমিশনার সাবাহ রাজ্যের অর্থমন্ত্রী দাতুক সেরি পাংলিমা মাসিদি মাঞ্জুন এবং তার ডেপুটির সাথেও সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাবাহ রাজ্যে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার উষ্ণ অভ্যর্থনা এবং মন্ত্রীর কার্যালয় ও হাইকমিশনের মধ্যে সম্পর্ক জোরদারের পদক্ষেপ সমর্থনে প্রস্তুত থাকার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat