ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৩৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। 
আজ বুধবার সকাল ১০ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, সাম্প্রতিক গণ অভ্যূত্থানে অনেক ছাত্র-জনতা আহত হয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা,স্বাস্থ্য খাতের সংস্কার এবং বিকেন্দ্রীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 
বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম  নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।
এ সময়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের উপর সকলের অনেক প্রত্যাশা। বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেটা বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। আইটি খাতসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরো বলেন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ৫০ বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সম্পর্ক বিদ্যমান। সুইজারল্যান্ডের সাথে বাংলাদেশের এ দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সমর্থন অব্যাহত থাকবে।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস খানম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat