ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৩
  • ২৩৪৩৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হওয়ায় ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। থাই কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার চাচেওংসাও প্রদেশের জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হয় এবং বিমানের আরোহী সকলেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, বিমানটি ৯ জন আরোহীকে নিয়ে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ট্রাট প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। এদের মধ্যে দুই পাইলট এবং ৭ যাত্রী রয়েছে।
চাচেওংসাওর গভর্নর চোনলেটি ইয়াংট্রং বৃহস্পতিবার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় সময় বিকেল বিকাল ৩টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তারা সবাই মারা গেছে বলে আমরা ধারণা করছি।’
স্থানীয় গণমাধ্যম জানায়, যাত্রীদের মধ্যে ১২ এবং ১৩ বছর বয়সী দুই শিশুসহ চারজন থাই এবং পাঁচজন চীনা নাগরিক রয়েছে।
নিখোঁজদের খুঁজে বের করতে ৩শ’ জনের বেশি সামরিক কর্মী এবং স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে।
এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানায়, তারা বিমানের কিছু অংশ খুঁজে পেয়েছে।
তবে ভারী বৃষ্টিপাতের কারণে অনুসন্ধান কাজ ব্যঅহত হচ্ছে।
চোনলেটি বলেন, ‘আমরা তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat