ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৩৪৩৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৩-২৪ মৌসুম শেষ। নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর মধ্যে বড় ধাক্কা খায় ইংলিশ জায়েন্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। একাধিক বার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে নামায় ক্লাবটিকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
গেল পরশু ম্যানচেস্টার সিটিকে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে বিলম্বের বেশ কিছু ঘটনার শাস্তির বিষয়ে লিগ কর্তৃপক্ষ ও ম্যানচেস্টার সিটি সমঝোতায় এসেছে। সিটি প্রিমিয়ার লিগ আইনের ৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় যথাযথ কারণ ছাড়া কিক-অফ (ম্যাচের শুরু) ও রি-স্টার্টে (সাধারণত দ্বিতীয়ার্ধের শুরু) বিলম্বের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।
সম মিলিয়ে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময় পার হওয়ার পর খেলা শুরু করে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর মধ্যে সবচেয়ে বেশি দেরি করেছে ২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে খেলা শুরু করা হয় দুই মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে। এটি ছিল ঐ মৌসুমে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিন।
এমন ঘটনার পর ক্লাবটিকে ২ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২ কোটি টাকা। এমন কাণ্ডের পর নিজেদের ভুল শিকার করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছে বর্তমান প্রিমিয়ার লিগের বতর্মান ও টানা চার বারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে-ভবিষ্যতে এমন ঘটনার যেন পুরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে লক্ষ্য রাখবে তারা। যার কারণে ক্লাবটির বিপক্ষে আইনি কোনো ব্যবস্থা নেয়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat