ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৮-০২
  • ২৪৩৪৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী নোরা ফতেহি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নারীবাদের জন্যই সমাজ রসাতলে গিয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী। 
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, নারীবাদের জন্যই সমাজ রসাতলে গিয়েছে। কোনও নারী স্বেচ্ছায় বিয়ে করছেন না, সন্তানধারণ করছেন না— এই বিষয়টিকে সমালোচনা করেছিলেন নোরা। ফের সেই প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী। 
নোরার দাবি, তার কথার অর্থ কেউ বুঝতে পারেননি। যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন, যারা সত্যি নারীবাদী তাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেননি। অথবা যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার, তাদের জন্যও এই মন্তব্য নয় বলে জানান নোরা। 
অভিনেত্রী জানান, তার মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমের দেশগুলির ‘তথাকথিত নারীবাদ’। নোরা বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যা ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি। কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন, যারা মনে করেন একাই সব কিছু করা যায়। 
এমনকি একাই সন্তানধারণ ও তার লালন পালন করা যায় বলে তারা মনে করেন। অবশ্যই সেটা করা যায়। কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই। বরং বাবা, মা, সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত।’
নোরা জানান, নিজের অভিজ্ঞতা থেকেই এই মন্তব্য করেছেন তিনি। তার কথায়, ‘আমার পরিবারেও ডিভোর্স হয়েছে। আমার যখন ১০-১১ বছর বয়স, তখনই আমার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। একাকী মা হওয়ার নেতিবাচক দিকগুলি আমি নিজের চোখে দেখেছি।’ তাই বাবা-মা দু’জনের ছত্রছায়ায় সন্তান বেড়ে উঠবে এমন পরিবার সমর্থন করেন তিনি।
নোরা তার পুরনো মন্তব্য নিয়ে বলেন, আমার মন্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি। তবে আমি যদি সত্যিই কাউকে আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat