ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ভেনিজুয়েলার বিতর্কিত নির্বাচনের পুরো ফল প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন।
উভয়ের মধ্যে ফোনালাপের পর ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের পুরো ফল প্রকাশের বিষয়ে লুলা গুরুত্বারোপ করলে বাইডেন তাতে সম্মতি দেন।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। এ সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat