ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৩৪৩৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আজ রোববার বেলা ১১ টায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী বিরতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ। 
শহরের চৌরঙ্গী মোড় ও ভায়না মোড়ে এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল, আওয়ামী লীগ নেতা এনামুল হক হিরোক, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, জাহাঙ্গীর শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat