ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৩৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান পার্বত্য জেলায় পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, বান্দরবান প্লাপউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। 
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামী ৩১ জুলাই বৃক্ষমেলার সমাপ্ত হবে। এবারের মেলায় ২০টি দোকান অংশ নেয়। 
এদিকে উদ্বোধনের পরেই স্টলগুলোতে ভীড় বাড়তে থাকে বৃক্ষপ্রেমীদের। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat