ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৫৬৬৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরের একটি অস্থায়ী মসজিদে ইসরায়েলের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, আল শাতিতে শনিবারের হামলায় শহীদের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। আহত অনেকের অবস্থাই আশংকাজনক।
তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে গাজা শহরের আশেপাশে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে শনিবার হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আল মাওয়াসিতে ইসরায়েলের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এ হামলায় তিনশ’ জন আহত হয়েছে। এদের অধিকাংশের অবস্থা আশংকাজনক।
এদিকে ইসরায়েল আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে মে মাসে ফিলিস্তিনীদের অন্যান্য এলাকা থেকে এখানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, গত ১০ মাসের যুদ্ধে গাজার অধিকাংশ ফিলিস্তিনী বাস্তুচ্যুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat