ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৫৩৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, একজন আদর্শবান বাবা স্মার্ট সিটিজেন গড়ার অন্যতম কারিগর।
তিনি বলেন, 'একজন বাবা যেভাবে একটি পরিবারকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন, তেমনি তার দায়িত্বহীনতার কারনে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের প্রধান নিয়ামক স্মার্ট সিটিজেন। বাবা-মা তাদের সন্তানদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক অনুশাসন শিক্ষার মাধ্যমে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলবে।'
আজ বুধবার উত্তরা লেডিস ক্লাবের দ্বিতীয় তলায় বিশ্ব বাবা দিবস ২০২৪ উপলক্ষ্যে উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত "বাবা মানে বটবৃক্ষের বিশাল ছায়া" শীর্ষক আলোচনা সভা ও "গর্বিত বাবা সম্মাননা প্রদান-২০২৪" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  মো. খসরু চৌধুরী, এমপি।
ডেপুটি স্পিকার বলেন, আলোকিত সমাজ গড়তে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। মোবাইল-আসক্তি ছেলেমেয়েদের বই থেকে দূরে ঠেলে দেয়। তাই সমাজে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারের পিতা-মাতা সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে।
মো. শামসুল হক টুকু বলেন, উপস্থিত গর্বিত বাবা সম্মাননা পদক যারা পেয়েছেন, তারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতার চিহ্ন রেখেছেন।
অনুষ্ঠানে মনোনীত ’গর্বিত বাবা’দের হাতে ডেপুটি স্পিকার সম্মাননা তুলে দেন। এর আগে শ্রদ্ধেয় 'বাবা’দের উত্তরা পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট মো. আবু হানিফের সভাপতিত্বে ও  আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ তাসলিমা বেগমসহ সম্মানিত 'বাবা'দের আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat