ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরো চ্যাম্পিয়নশীপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের কৃতিত্ব অর্জন করেছেন স্পেনের লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে মিউনিখে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে ইয়ামাল এই রেকর্ড গড়েন।
বার্সেলোনার এই উইঙ্গার ২৫ মিটার দুর থেকে দারুন এক কার্লিং শটে বল জালে জড়ালে ১-১’এ সমতায় ফিরে স্পেন। ২০০৪ সালের ইউরোতে ১৮ বছর ১৪১ দিন বয়সে গোলে করে আগের রেকর্ডটি ধরে রেখেছিলেন সুইজারল্যান্ডের ইয়োহান ভনলানথেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমে টুর্ণামেন্টের সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার নতুন রেকর্ড গড়েছিলেন ইয়ামাল। এর আগে এই রেকর্ডটি ছিল ২০২০ ইউরোতে ১৭ বছর ২৪৬ দিন বয়সী পোলিশ খেলোয়াড় কাসপার কোজলোভস্কির।
নারী বিভাগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড রয়েছে নরওয়ের ইসাবেল হারলোভসেনের। ২০০৫ ইউরোতে ১৬ বছর ৩৫১ দিন বয়সে তিনি গোল করার কৃতিত্ব গড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat