ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৪৫৪৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের আলোচিত টপিক সাপ রাসেলস ভাইপার। সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরমধ্যেই রাসেলস ভাইপারকে ‘বিদায়’ দিয়ে, নিজেকে স্বাগত জানালেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার দুপুরে পরীমণি একটি স্ট্যাটাস দিয়েছেন। এসময় তিনি লিখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’! 
তার এমন স্ট্যাটাসে অন্তত পনেরো হাজার মানুষ হা হা রিয়েক্ট দিয়েছেন। অফিশিয়াল পেজের মন্তব্য ঘর বন্ধ থাকলেও নিজের আইডিতে মন্তব্য করেছেন অনেকেই।
যেখানে আদনান আজাদ নামের একজন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের টপিক শেষ, পরীমণিময় বাংলাদেশ’। গোলাম হোসেন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের আজ সোসাল মিডিয়ায় মৃত্যু হলো… স্বাগতম পরিমণী…।’ এসব মন্তব্যে লাইক কমেন্ট করে সমর্থনও জানাচ্ছেন পরী!
এদিকে মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরে আলোচনায় এই নায়িকা। এদিন একখবরে দেখা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন পরীমণি। এবং অন্য আরেকটি খবরে দেখা যায়, পরীমনি–কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন!
পৃথক দুটি ঘটনায় সরাসরি যুক্ত পরীমণির নাম! যা নিয়ে সোশাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। সেই বিষয়টিই ইঙ্গিত দিয়ে পরী তার ফেসবুক স্ট্যাটাসে চলমান রাসেলস ভাইপার ইস্যুকে বিদায় জানিয়ে নিজেকেই স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat