ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৬৫৫৬৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি  স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম  শুরু হয়েছে।
আজ কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর অফিসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় হাইকমিশনার বলেন, ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ শেষে এ বছর  জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব  হবে। প্রতিনিধি দল পাঠানোর জন্য হাইকমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্ট (২য় পর্যায়)-এর উপ-প্রকল্প পরিচালক স্কোয়াড্রন লিডার মোঃ জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat