ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৫৪৪৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে সপ্তাহান্তে একটি গাড়ি এবং একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশ জানায়, নিহতদের বহনকারী গাড়িটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি শনিবার ভোর ৪টার দিকে ডুমাগুয়েতে সিটিতে একটি মোড়ে সামনের দিক থেকে আসা একটি  ট্রাকের সাথে ধাক্কা খায়। 
প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গাড়িটি বিপরীত লেন দিয়ে যাওয়ার ফলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী গাড়িটির পুরুষ চালক ও প্রাপ্তবয়স্ক তিন মহিলা যাত্রী নিহত হয়। 
পুলিশ জানায়, গাড়ির চালক এবং যাত্রীরা লুজন দ্বীপের বাসিন্দা। 
তারা আরো জানায়, এ দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এ তিনজনের বয়স ১৫, ১৭ এবং ১৯ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat