ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৪৩৫৪৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রী ও নবনির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌতের একসময়ের প্রেম-ঝগড়ার কথা সবারই জানা। এবার চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার ঘটনায় পাশে দাঁড়ালেন অভিনেত্রীর প্রাক্তন এই প্রেমিক। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনাকে চড় মারার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাংবাদিক ফায় ডি’সুজা। তিনি লেখেন, ‘হিংসা বা উগ্রতা কোনও সমস্যার সমাধান নয়। আর যে দেশে গান্ধীজি অহিংসার কথা বলেন, সেখানে তো নয়ই।
হতেই পারে আপনি কারও মতামত বা তার আদর্শকে সমর্থন করেন না। তার উত্তর হিংসা হতে পারে না। এটা আরও ভয়ঙ্কর হয়, যখন এক জন উর্দিধারীই নিজের মেজাজ খুইয়ে ফেলেন।’ 
ফায়ের এই পোস্ট ‘লাইক’ দিয়ে সমর্থন জানালেন হৃতিক। শুধু তিনিই নয়, অভিনেত্রী আলিয়া ভাটও কঙ্গনার পক্ষের ফায় ডি’সুজার সে পোস্টে লাইক দিয়ে পরোক্ষ সমর্থন জানান।
হৃতিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল ‘কৃষ ৩’-র সময় থেকেই। একসঙ্গে ‘কাইট্‌স’ ও ‘কৃষ ২’ ছবিতে কাজ করেছেন তারা। তত দিন লুকোছাপাই ছিল ব্যাপারটা। 
হঠাৎই হৃতিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বলিউড ‘কুইন’। যদিও কঙ্গনার প্রসঙ্গে সব সময় মৌনতা বজায় রেখেছেন হৃতিক। বিস্তর জলঘোলাও হয় তাদের সম্পর্ক নিয়ে।
দিল্লি যাওয়ার পথে চন্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর হাতেই চড় খেলেন বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের। এই মুহূর্তে কঙ্গনার চড়কাণ্ড নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat