ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ২৩৪৩৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় সুপেয় পানি নিশ্চিতকরণ, বৃষ্টির পানি সংরক্ষণে স্থানীয় ১২৯ পরিবারের মধ্যে বিনামূল্যে পানির ট্যাংক দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেসরকারি সংস্থা সিসিডি’র উদ্যোগে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা এলাকায় এসব ট্যাংক এবং স্থাপনের জন্য ইট-সিমেন্টসহ আনুষঙ্গিক মালামাল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিসিডি’র ম্যানেজার সুব্রত মিস্ত্রী, সাংবাদিক আরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা কলেজের প্রভাষক বেলাল হোসেন প্রমুখ।  
সিসিডি’র ম্যানেজার সুব্রত মিস্ত্রী জানান, পাথরঘাটায় সুপেয় পানির অভাব সব সময়েই থাকে। জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সুপেয় পানির সংকট নিরসনে এগুলো বিতরণ করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat