ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৩৪৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে অংশ নিতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা ক্রিকেট দল। আজ সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৫ সদস্যের শ্রীলংকার বিশ^কাপ দলটি।
এর আগে গতকাল বিকেলে শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে দেখা করেন হাসারাঙ্গা ডি সিলভার নেতৃত্বাধীন শ্রীলংকা দল। আসন্ন বিশ^কাপে দলের জন্য  শুভকামনা জানিয়েছেন রনিল।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউ ইয়র্কে ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে শ্রীলংকা।
৮ জুন ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। ১১ জুন লডারহিলে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লংকানরা। ১৬ জুন গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা।
এখন পর্যন্ত একবার টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ^কাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিলো লংকানরা।
শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ তালিকা : আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat