ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৪৫৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এবং মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ মোট ১২৬ জনের মাঝে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। আজ সোমবার মাগুরা সদর উপজেলা মিলনায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম  বাবুল ফকির প্রমুখ। অনুষ্ঠানে ২২ জনের প্রত্যেককে ১৬পিস করে টিন ও ১০৪ জনকে ২ লাখ ১১ হাজার ৬৬০ টাকা অনুদান দেয়া হয়। মাগুরা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat