ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ৪৫৪৫৩৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’ র প্রথম টিজারের ঝড় থামতে না থামতেই সামনে এলো সিনেমাটির নতুন পোস্টার। এতে শাকিব খানের সঙ্গে ধরা দিয়েছেন সিনেমার নায়িকা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
শনিবার (১১ মে) সকালে নির্মাতা রায়হান রাফীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ‘তুফান’-এর নতুন পোস্টার। পোস্টারে দেখা যায়, সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব। তার লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়ি, মলিন চাহনি। আর তার বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি; পরনে মেরুন ঝলমলে টপ।
এদিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ‘তুফান’-এর নতুন পোস্টার শেয়ার করেন শাকিব খান ও মিমি। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, ‘বড় পর্দায় আসছে তুফান। এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার।’অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দায় ‘তুফান’ আনতে চলেছে এই জুটি!’রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের।
সিনেমায় শাকিব ও মিমি ছাড়াও থাকছেন মাসুমা রহমান নাবিলা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা। এছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat