ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৪৩৪৫৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাণিজ্য শাখার (সি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৯.০৮ শতাংশ। ৩৯৪ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষা অংশ নেয় ৩৫১ জন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা এসময় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে বিশ^বিদ্যালয় কেন্দ্রে ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিজ্ঞান শাখায় ১৭৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫৭০ জন এবং ৩ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৩৪১ ভর্তিচ্ছুর মধ্যে ২১৭১ জন পরীক্ষায় অংশ নেয়। তিন ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৯০.৫৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat