ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৩৪৪৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানাবেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এ কথা বলেছেন।
ট্রাম্প ও বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন। যদিও এ নিয়ে আমেরিকান জনগণ খুব একটা উৎসাহী নয়।
সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেন, “আমি বলছি তিনি মানবেন না। যা খুবই বিপদজনক।”
ট্রাম্প বারবার আইনী চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরও জোর দিয়ে বলে যাচ্ছেন ২০২০ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন। যদিও বিষয়টি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নি।
এ প্রেক্ষিতে বাইডেন বলেন, “তারা  কতো আদালতে মামলা করেছেন? সুপ্রিম কোর্টের মামলাগুলো? সকলেই বলেছে,‘নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে’। এই হলো ট্রাম্প।”
নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে বাইডেন এসব কথা বলেন। এখানে গত সপ্তাহে ট্রাম্প তার প্রচারণা চালিয়েছিলেন।
বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। যুক্তরাষ্ট্রে তিনি এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে তিনি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat