ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ২৩৪৩৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে আজ সচিবালয়ে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) হেডকোয়ার্টারের ডেপুটি ডাইরেক্টর জেনারেল জান সাওতোমির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে 'মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ' নিয়ে আলোচনা করেন। 
আন্তর্জাতিক বাণিজ্য চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার সহায়তায় ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার মহেশখালীতে 'মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর' নির্মিত হচ্ছে। এর ফলে ১৬ মিটার গভীরতার এবং ৮ হাজার টিইইউজ (২০ ফুট দৈর্ঘ্যের) ধারণ ক্ষমতার জাহাজ বন্দরে প্রবেশ করতে পারবে। 
বন্দরে বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারার অর্থ হচ্ছে অনেক ধরনের পণ্যের খরচ টন প্রতি ৫ থেকে ৬ ডলার কমে যাওয়া। চট্টগ্রাম বন্দরের সঙ্গে তুলনা করলে মাতারবাড়ি টার্মিনালে সমুদ্রপথে প্রতি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে খরচ সাশ্রয় হবে ১৩১ ডলার। আর ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে সাশ্রয় হবে ১৯৭ ডলার। সরাসরি পণ্য রপ্তানির কারণে আমাদের প্রতি বছর গড়ে ৬ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat