ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩২৩৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্প কারখানায় ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে বাংলাদেশে কাজ করতে চায় বিশ্বের শীর্ষ বর্জ্য পানি পরিশোধনকারী কোম্পানি ডুপন্ট। বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে দিনব্যাপি সেমিনারে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির প্রতিনিধিরা এ লক্ষ্যের কথা জানান।
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন সেমিনার উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডুপন্ট ইন্ডিয়ার পরিচালক ক্রিস ফারনান্দেস, ওয়াটার টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব। দেশের শীর্ষ শিল্প গ্রুপগুলোর প্রায় ২০০ প্রতিনিধি সেমিনারে অংশ নেন। বাংলাদেশে সেবা প্রসারে ডুপন্টের ব্যবসায়ী অংশীদার ওয়াটার টেকনোলজি বাংলাদেশ।   
আলোচনায় বেজা নির্বাহী চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানির চাহিদা মেটাতে সমুদ্রের নোনাপানি পরিশোধন করা হতে পারে। সমুদ্রের পানি পরিশোধনে প্রস্তাব দিতে কোম্পানিগুলোকে আহ্বানও জানান তিনি।
বেজা নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ  হারুন জানান, ২০৪০ সাল নাগাদ বঙ্গবন্ধু শিল্পনগরে দিনে একশ কোটি লিটার পানির চাহিদা তৈরি হবে। পানির চাহিদা মেটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন ৫ কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে। আরও ১০ কোটি লিটার পানি পেতে দুটি পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, মেঘনা ও ডাকাতিয়া নদী থেকে দিনে ৫০ কোটি লিটার উত্তোলনে চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে।
ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর ছাড়াও সাবরাং ট্যুরিজম পার্ক, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল, চীনা অর্থনৈতিক অঞ্চল, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে পানির চাহিদা পূরণ কঠিন হবে। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এ সমস্যার সমাধান সম্ভব।
ডুপন্ট ইন্ডিয়ার পরিচালক ক্রিস ফারনান্দেস বলেন, ভবিষ্যতের জন্য নিরাপদ পানি নিশ্চিতে ডুপন্ট একটি প্রযুক্তিনির্ভর বিপ্লব ঘটাতে চায়। আধুনিক প্রযুক্তির মধ্যে আছে রিভার্স অসমোসিস, আল্ট্রাফিলট্রেশন এবং আরও অনেক উদ্ভাবন।
ওয়াটার টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাবিব বলেন, পানি পরিশোধন ও শিল্পের জন্য নিরাপদ পানি নিশ্চিতে আমরা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গী নিয়ে এগোতে চাই। এতে লক্ষ্য অর্জন সহজ হবে।     
উল্লেখ্য, শিল্প কারখানার পানি পরিশোধন, সমুদ্রের পানি পরিশোধনসহ পানির চাহিদা পূরণে বিশ্বব্যাপি প্রযুক্তি নির্ভর সেবা দেয় ডুপন্ট। ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়নের কথা বিবেচনা করে বাংলাদেশেও ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat