ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৭
  • ৫৬৫৫৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনায় চিন্তিত খান পরিবার। এ ঘটনায় সালমানের সঙ্গে দেখা করতে ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৬ এপ্রিল) সালমান খানের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশপাশি সালমানসহ তার পুরো পরিবারকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতোমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে
 ইতোমধ্যেই, সিসিটিভি ফুটেজ তদন্ত করে গুজরাটের ভুজে থেকে ভিকি সাহেব গুপ্ত ও সাগর পাল নামের দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা  দুজনেই বিহারের বাসিন্দা। 
জানা যায়, উভয় অভিযুক্তকে মঙ্গলবার মুম্বাইয়ের কিল্লা আদালতে হাজির করা হয়েছিল এবং  যে দুই অভিযুক্তকে ২৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বলিউড ভাইজান। সোমবার কড়া নিরাপত্তায় কাজেও বের হন অভিনেতা। এদিকে রোববার থেকেই একে একে অভিনেতার ভাইবোনরা পৌঁছেছেন তার বাড়িতে। যদিও সোমবার খান পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ খান।
তিনি লিখেছেন, সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এ ঘটনা খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ঘটনায় আমাদের পরিবার হতবাক। এরই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।
আরবাজ জানান, যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টিকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। পাশাপাশি পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বাই পুলিশের উপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ। একইসঙ্গে পাশে থাকার জন্য ভাইজানের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat