ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ৬৫৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত-শাসিত কাশ্মীরের ঝিলম নদীতে মঙ্গলবার একটি নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা নিখোঁজ প্রায় ১৫ জনকে খুঁজে বের করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু, যারা স্কুলে যাওয়ার পথে শ্রীনগর শহরের ঝিলাম নদীতে নৌকা উল্টে যাওয়ায় নিখোঁজ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের সিনিয়র এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘দুর্ঘটনার পর প্রায় ১৫ জন নিখোঁজ। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে।’
কাশ্মীরের হিমালয় উপত্যকা জুড়ে কয়েকদিনের বৃষ্টির পর নদীটি ফেঁপে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,পানির প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বিলাল মহিউদ্দিন ভাট এএফপি’কে বলেন,‘আমাদের উদ্ধারকারী দল সেখানে রয়েছে। আমরা ঘটনার বিস্তাারিত জানার চেষ্টা করছি।’
অনেক অফিস কর্মী এবং স্কুলছাত্রীরা রাস্তার যানজট এড়াতে সকালে নদীতে নৌকা নিয়ে পারাপার হয়।
পার্বত্য অঞ্চলের রাস্তায় দুর্ঘটনা সাধারণ ঘটনা কিন্তু যাত্রীবাহী নৌকা বিপর্যয় বিরল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat