ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৪৩৪৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে গেছেন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে- এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। সে সময়ে তাঁর বয়স ছিল ১১২ বছর।
পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে। আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।
পেরেজের ডাকনাম ছিল টিও ভিনসেন্ট। তিনি এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্ম গ্রহণ করেন। তিনি দশ ভাই বোনের মধ্যে নবম ছিলেন।
ভিনসেন্ট কৃষিকাজ করতেন। চাষ করতেন আখ ও কফি।
জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন।
গিনেসের ২০২২ সালের বিবৃতিতে তার সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat