ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২৩৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 
আগামী ৪ এপ্রিল থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে। এরমধ্যে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন। বিমান যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি  থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ইএউঊঅখ২৪ ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। 
ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.biman-airlines.com।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat