ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩০
  • ২৩৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, লামিন ইয়ামাল, পও কুবারসির মত তরুণ খেলোয়াড়রা অচিরেই বিশ্ব ফুটবলের যুগ নির্ধারনে নিয়ামক হিসেবে কাজ করবে।
মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে স্পেনের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইয়ামাল সবাইকে ছাড়িয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। অন্যদিকে গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে লা রোজাদের হয়ে অভিষিক্ত হয়েছে কুবারসি। তিনিও পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমেছিলেন।
চার বছরের মধ্যে প্রথমবারের মত বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার পিছনে এই দুজনই মূল ভূমিকা পালন করেছেন। এখনো লা লিগা জয়েরও কিছু ক্ষীণ আশা টিকে রয়েছে কাতালান জায়ান্টদের।
স্পেনের  সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৬ বছর বয়সী ইয়ামাল আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়েছেন। ১৭ বছর বয়সী কুবারসি সবচেয়ে কম বয়সী ডিফেন্ডার হিসেবে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।
জাভি বলেন, ‘তাদের এই মান বজায় রাখতে হবে। বিশ^ ফুটবলে বার্সা অন্যতম বড় একটি ক্লাব। এখানে অনেক শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা খেলতে আসে। কিন্তু নিজেদের মান ধরে রাখা সত্যিই কঠিন। যদিও আমার আশা এই দুই তরুণের মধ্যে সব ধরনের গুনাবলী রয়েছে। ক্লাবের নতুন একটি যুগের এমনকি বিশ^ ফুটবলেও একটি নতুন ধারার সূচনা এদের হাত ধরেই হবে।’
জাভি আরো বলেন ইয়ামাল খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং বয়সের তুলনায় অনেক বেশ পরিনত, ‘মানসিক ভবে আমি তাকে সবসময়ই হাসিখুশী থাকতে দেখেছি। একজন মজার খেলোয়াড় হিসেবে ইয়ামাল পরিচিত, তাকে সবসময় দলের সকলের সাথে আনন্দ করতে দেখা যায়।
রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট পিছিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।  এ সপ্তাহের লিগ ম্যাচের পর আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিসে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat