ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৪৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন বে-ওয়ান ক্রুজের পাশে নোঙর করা অবস্থায় ট্রলারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ২টার দিকে।
চমেক হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ চারজন হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।
পুলিশ এবং কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মাছ ধরার ট্রলারটির ইঞ্জিনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বে-ওয়ান ক্রুজের সাথে বাঁধা রশি কেটে দেয়া হয় যেন আগুন ছড়িয়ে না পড়ে। এরপর আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের টাগবোট ‘প্রমত্ত’ আসে। পরবর্তীতে নির্বাপণ কাজে যোগ দেয় বঙ্গবন্ধু টানেল টাগবোট, নেভি ফায়ার ব্রিগেট ও ফায়ার সার্ভিস।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘বে-ওয়ান ক্রুজের পাশে বাঁধা অবস্থায় থাকা ওই মাছ ধরার ট্রলারে ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। এতে চারজন আহত হন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে বিস্ফোরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুপুর দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা। ট্রলার মালিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, বিস্ফোরণে আগুনে দগ্ধ চারজনকে চমেক হাসপাতালের বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat