ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ৪৩৫৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে সব জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে উদয়পুরে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এক দশক প্রেমের পর প্রেমিক ম্যাথিয়াস বোয়ের  গলাতেই মালা পরালেন তাপসী। 
নিউজ এইট্টিন -এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৩ মার্চ) বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। বুধবার থেকেই শুরু হয়েছিল তাদের প্রি-ওয়েডডিং অনুষ্ঠান। 
শুধুমাত্র দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন জুটির বিয়েতে। সাত পাক ঘোরার পর ৪৮ ঘন্টা পেরিয়েছে, এখনও বিয়ের খবরে সিলমোহর দেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও! তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলোনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
যদিও তাপসী পান্নু কখনো ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে, তার এক সহঅভিনেতা একসঙ্গে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বো তার জন্মদিনে একটি আবেগী বার্তা লিখেছিলেন।
সেই বার্তায় স্পষ্টভাবে তাপসী পান্নুকে ইঙ্গিত করা হয়েছিল। ম্যাথিয়াস বো সেখানে বার্ধক্য নিয়ে টিজ করেন এবং তাদের সম্পর্ক ও যোগাযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
ম্যাথিয়াস বোয়ের ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অজস্র নজির গড়েছেন এই শাটলার। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রুপো জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যানডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসাবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat